প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:10 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক মামলার, একজন নিয়মিত মামলার এবং দুজন পরোয়ানাভুক্ত আসামি। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের আশাবাড়ি-মল্লিকারদীঘি সড়কের মাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পূর্ব পাশে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. খায়রুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে। বর্তমানে তিনি বুড়িচং বাজারসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এদিকে, এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাগাইশ গ্রামের সায়েদ সরকারকে গ্রেপ্তার করেন। তিনি একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি।
অন্যদিকে, এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি আসমা আক্তার (৪০)কে গ্রেপ্তার করে। তিনি শিদলাই গ্রামের বাসিন্দা।
এ ছাড়া থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার মামলার পলাতক আসামি মো. আনোয়ার হোসেন বাদল (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...