প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:11 AM
শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
কুমিল্লা বিদ্যুৎ বিতরণ বিভাগের সাবেক হিসাব রক্ষক বাংলাদেশ জাতীয়
অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার কার্য্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ
সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এক্স ক্যাডেট
এসোসিয়েশেনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মজুমদার আজ ৮ সেপ্টেম্বর সকাল
১১-৩০টায় শাসনগাছাস্থ নিজ বাসভবন ইন্তেকাল করেন। অকাস্মাৎ তাঁর মৃত্যুর
সংবাদ শুনে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ীসহ সামাজিক
সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বাস ভবনে একনজর দেখার জন্য
ছুটে যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী দুই কন্যা ও নাতী নাতনীসহ
অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ বাদআছর কুমিল্লা শাসনগাছা ওয়াপদা কলোনী জামে মসজিদ প্রাঙ্গনে
তাঁর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় শোক জ্ঞাপন করে বক্তব্য
রাখেন মরহুম মোস্তাক আহমেদ মজুমদারের ছোট ভাই হানিফ মজুমদার, বিদ্যুৎ
বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ইমাম হোসেন, বাংলাদেশ জাতীয় অন্ধ
কল্যাণ সমিতি, কুমিল্লা’র সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সমিতির
সহ-সভাপতি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো:
শাহাবুদ্দিন, যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ
অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, এডভোকেট শরিফ উদ্দিন, বিদ্যুৎ
কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: মনিরুল আলম বাদল, মরহুমের সহকর্মী
শাখাওয়াত উল্লাহ ও ফারুক আহম্মেদ।
জানাযায় ইমামতি করেন শাসনগাছা ওয়াপদা কলোনী জামে মসজিদের ইমাম
মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন। বিদ্যুৎ বিতরন বিভাগের সাবেক হিসাব রক্ষক
বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক মোস্তাক আহমেদ মজুমদার এর
মৃত্যুতে গভীর শোক জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন বিদ্যুৎ বিতরন বিভাগের
কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা, জনান্তিক
নাট্যগোষ্ঠী, এক্স ক্যাডেট এসোসিয়েশন, কালচারাল কমপ্লেক্স এর নেতৃবৃন্দ।
মরহুমের প্রথম নামাজের জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী এবং শুভানুধ্যায়ী
অংশগ্রহন করেন।
পরে বাদ এশা মরহুমের নিজ বাড়ি আদর্শসদর উপজেলার গাজীপুর গ্রামে মরহুমের
নামাজের দ্বিতীয় জানাযার পর পারিবারিক কবস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি সৎ, ন্যায় পরায়ন এবং কর্মঠ ছিলেন। মোস্তাক আহম্মেদ
মজুমদারের অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় অন্ধ
কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, অধ্যাপক ড.
আলী হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: বশির উল আনোয়ার, জেলা ক্রীড়া
সংস্থার সদস্য সচিব ইমাদুল হক ইমদু, কালচারাল কমপ্লেক্সেও সাধারণ সম্পাদক শেখ
ফরিদ, এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মো: আখতার হোসেন, জেলা
প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদ্যুৎ বিতরন
বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক
সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...