...
শিরোনাম
চাঁদাবাজির রিমোট বিদেশে ⁜ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের ⁜ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ⁜ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি ⁜ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার ⁜ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ⁜ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা ⁜ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন ⁜ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ? ⁜ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান ⁜ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি ⁜ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা ⁜ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ ⁜ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি ⁜ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:23 AM

...
হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

সারাদিন মানুষের নানা সমস্যা নিয়ে ছুটতে হয় তাকে। কখনো শহর থেকে গ্রামে, আবার কখনো গ্রাম থেকে শহরে। কারও আবেদন, কারও অভিযোগ, কারও প্রত্যাশা—জনপ্রতিনিধি হিসেবে এসব নিয়েই ব্যস্ত সময় কাটে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিনের।
তবে দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নীরব হয়ে আসে, তখন তার গন্তব্য একটাই—হাসপাতালের একটি কক্ষ। সেখানে গত ২৯ মাস ধরে চিকিৎসাধীন তার মা। দীর্ঘ এই সময়ে মায়ের শয্যাপাশে অপেক্ষা, উদ্বেগ আর প্রার্থনাই যেন হয়ে উঠেছে তাঁর জীবনের আরেক বাস্তবতা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন এমপি জসিম উদ্দিন। সেখানে জনপ্রতিনিধি হিসেবে তাঁর ব্যস্ততার পাশাপাশি মায়ের প্রতি সন্তানের গভীর টান ও অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘সারাদিন মানুষজনের হাজারো সমস্যা, অসংখ্য আবেদন। এমপি হিসেবে দৌড়াতে হয় শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে।’
মায়ের কাছে ফিরে আসার অনুভূতি তুলে ধরে তিনি আরও লেখেন, ‘মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের ইচ্ছাগুলো চেপে রাখি। কিন্তু যখন রাত নামে, সব ব্যস্ততা থেমে যায়, তখন আমার ঠিকানা শুধু একটা জায়গায়—হাসপাতালের এই মায়ের ঘরটায়।’
মায়ের দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন তিনি। লেখেন, ‘আজ ২৯ মাস মা হাসপাতালে! ক্যালেন্ডারের প্রতিটি তারিখ যেন আমার বুকে পাথর চাপা দিয়ে যায়। শুধু মনে হয়, মা বেঁচে থাকাটাই এক অমূল্য পাওয়া।’
পোস্টের শেষ দিকে মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই সংসদ সদস্য। তিনি লিখেছেন, ‘আপনাদের প্রার্থনায় আমার মাকে রাখবেন।’
এমপি জসিম উদ্দিনের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর মায়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেন অনেকে। কেউ মায়ের জন্য দোয়া করেছেন, কেউ তাঁর পরিবারের প্রতি জানিয়েছেন সহমর্মিতা ও শুভকামনা।
জনপ্রতিনিধি হিসেবে মানুষের নানা সমস্যা সমাধানে সারাদিন ছুটে চলার আড়ালে যে তিনি একজন অসুস্থ মায়ের সন্তান—তাঁর ছোট্ট ফেসবুক পোস্টে যেন সেই পরিচয়ই আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২৯ মাস ধরে হাসপাতালের শয্যায় থাকা মাকে ঘিরে একজন সন্তানের অপেক্ষা, উদ্বেগ ও ভালোবাসার গল্পই উঠে এসেছে তাঁর কথায়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদাবাজির রিমোট বিদেশে
চাঁদাবাজির রিমোট বিদেশে

আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...

কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...

নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...

মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...

কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...

. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদাবাজির রিমোট বিদেশে
➤ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
➤ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
➤ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
➤ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার
➤ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ
➤ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা
➤ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন
➤ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ?
➤ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান
➤ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি
➤ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা
➤ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ
➤ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
➤ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir