প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:32 AM
ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ওশান হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধন করেন দুদক, কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সা'হাৎ। ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান, সিদ্দিকুর রহমান রুবেল, ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সততা স্টোর উদ্বোধনের পর দুর্নীতি প্রতিরোধ ও সততার চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত করে তুলতে পারলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস, দায়িত্ববোধ ও নৈতিক আচরণের চর্চা আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...