প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:36 AM
বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে আজ (০৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর (মধ্যপাড়া) এলাকায় এক অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে অনিয়মপ্রাপ্ত মোট ১৫ টি (৩৭ ডিবি) আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। একই সাথে অবৈধ সংযোগে ব্যবহৃত আনুমানিক ৭০০ ফুট অবৈধ প্লাস্টিকের পাইপলাইন সম্পূর্ণ উচ্ছেদ ও জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের অপরাধে যুক্ত ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ২,৭৪,৯০০ (দুই লাখ চুয়াত্তর হাজার নয়শত) টাকা জরিমানা আরোপ এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উক্ত অভিযানে বিজিডিসিএল-এর ভিজিলেন্স, এরিয়া বিতরণ কার্যালয় (গৌরীপুর), ইঞ্জিনিয়ারিং সার্ভিস (কুমিল্লা), সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...