প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 10:02 AM
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যেখানে সরকারি জমি রয়েছে সেখানেই দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা দোকান ও বিভিন্ন স্থাপনা। কোথাও আবার স্থায়ী স্টিলের শাটার বসিয়ে গড়ে তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখল করলেও কার্যকর ব্যবস্থা না থাকায় দখলদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলছে।
সম্প্রতি হোমনা সদরের মো. জুয়েল ও জনি নামের দুই ব্যক্তি হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্ব-দক্ষিণ পাশে ক্রীড়া পরিষদের জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে হোমনা-গৌরীপুর সড়কের সংলগ্নে ৮-১০টি দোকান ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, জমিটি ক্রীড়া পরিষদের নাকি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তা নিয়ে প্রশ্ন থাকলেও যারা দোকান নির্মাণ করছে জায়গাটি তাদের নয় এমন কি তাদের নিকট কোন অনুমতি নেই।
অভিযোগ রয়েছে, ভূমি অফিসের পক্ষ থেকে দোকান নির্মান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ ও সীমানা নির্ধারণ করার নির্দেশ রয়েছে।
জানাগেছে, হোমনা-গৌরীপুর সড়কের মাথাভাঙ্গা মুন্সীর হাট, হরিপুর গোদারাঘাট ও হোমনা ওভার ব্রীজসংলগ্ন এলাকাতেও সওজ বিভাগের জমি দখলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে দখলদারদের বিরুদ্ধে কার্যকর উচ্ছেদ অভিযান না হওয়ায় সওজ বিভাগের সম্পত্তি ধীরে ধীরে বেহাত হযে যাচ্ছে।
মো. জনি মুঠোফোনে জানান কমিটি স্টেডিয়ামের পরিত্যক্ত জমি। এ স্থানে আগে থেকেই অনেক দোকান রয়েছে। এদের বেলায় বাধা দেয়া হয়নি। আমি এদের দেখা দেখি দোকান ঘর নির্মান করছি।প্রশাসন বাধা দিলে বন্ধ করে দিব।
স্থানীয়দের দাবী জমি দখলের অভিযোগ উঠলে প্রশাসনের পক্ষ থেকে কখনো কখনো নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। দু-একদিন পর আবার কাজ শুরু হয়। তখন কেহ বাধা দেয় না। এতে দখলদাররা আরও উৎসাহিত হচ্ছেন।
কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে বলেন, ক্রীড়াপরিষদ বা সওজ বিভাগের জমি অবৈধভাবে দখল হয়ে থাকলে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এদিকে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জমিটি ক্রীড়া পরিষদের হোক কিংবা সওজ বিভাগের—এটি সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে সওজ বিভাগের সঙ্গে সমন্বয় করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...