প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 9:10 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার
আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মাদক বহন ও সেবন, চুরির মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের ফটকের সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জালাল উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁর ফেলে যাওয়া ১৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউস নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় শশীদল এলাকার এনামুল হক ওরফে শানু (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিন (২১)।
অন্যদিকে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার পলাতক আসামি রবিউল হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানার মামলা নম্বর ১৬, ১১ মে ২০২৬ এবং জিআর নম্বর ৯১/২৬ুএ দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ুমাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...