প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Sep 2026, 9:48 PM
মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
এফএনএস বিদেশ :
মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে জান্তাবিরোধী বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিকেলে ছয়টি ‘সুইসাইড ড্রোন’ দিয়ে এই হামলা চালানো হয়। হামলার পরপরই বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা গতকাল শুক্রবারও কার্যকর রয়েছে। দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশাল তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাড়া-উ বিমাবন্দর বন্ধ থাকায় সেখানে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে ৬ টি ফার্স্ট-পারসন-ভিউ সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। হামলার কারণে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং কোনো যানবাহন বা বিমানবন্দরের রানওয়েরও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাড়া-উ বিমানবন্দরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ছিল। সেটিকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ২০২১ সালে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরপরই রাজনৈতিক অস্থিরতা শুরু হয় মিয়ানমারে। প্রায় ৫ বছর সামরিক শাসনের পর ২০২৫ সালের ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন হয়, প্রেসিডেন্ট হন সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং, তবে এখনও দেশটিতে স্থিতিশীলতা আসেনি।
সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...