প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 8:00 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করেছে থানা-পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান, এএসআই রতন কুমার মল্লিক ও এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণাকিরপাড় গ্রামের জালাল আহমেদ (৪৫); কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে মেহেদী (২৬) ও মো. কাউছার মোল্লা (৩২); ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়া গ্রামের মো. মাসুম (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেল আহমেদ (৩৮) ও নোয়াপাড়া গ্রামের মো. ইসমাইল (৩০); এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের কংশনগর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৪০)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে আটক সাতজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...