প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Sep 2026, 8:57 PM
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস:
জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচটিতে বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক সারিকা রিমন ও কনা আক্তার।
শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। বাংলাদেশের আক্রমণের বিপরীতে মালয়েশিয়ার রক্ষণও ছিল বেশ দৃঢ়। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের অচলাবস্থা ভাঙে। ৩১তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এই গোলসহ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সাত গোল করেছেন তিনি।
এক গোলের লিড পাওয়ার পরও আক্রমণ থামায়নি বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। দারুণ এক ফিল্ড গোলে মালয়েশিয়ার রক্ষণ ভেঙে বাংলাদেশের জয়কে আরও কাছে নিয়ে আসেন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে এবারের জুনিয়র এশিয়া কাপে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অবশ্য আরও দাপুটে ছিল দলটি। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে টানা চার জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। সেই হারে সরাসরি আগামী বছরের মেয়েদের জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হয়। কারণ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে সুযোগ তৈরি হতে পারে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ নিজ মহাদেশ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলে সেই মহাদেশ থেকে আরও একটি দল সুযোগ পায়। বাংলাদেশ এবার পঞ্চম হওয়ায় সেই সুযোগ তাদের সামনে আসতে পারে।
২০২৩ সালের জুনিয়র এশিয়া কাপেও অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে সেবার নবম স্থান নিয়ে আসর শেষ করতে হয়েছিল দলটিকে। এবার পঞ্চম হয়ে সেই অবস্থান অনেকটাই উন্নত করল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের চার ম্যাচে দাপুটে জয় এবং পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে হারানো তাই এবারের অভিযানে বাংলাদেশের বড় অর্জন হয়ে থাকল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...