প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:16 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে একই দিন দুপুরে তাঁদের সামারি ট্রায়ালে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. আরিফ (২০), ষাইটশালা গ্রামের পূর্বপাড়া এলাকার আলী আজমের ছেলে মো. মাসুদ রানা (২৮), শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ফকিরের ছেলে মো. স্বপন মিয়া (৩৮), সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের বাছির মিয়ার ছেলে মো. কামরুল হোসেন (৩০) এবং একই গ্রামের আকমত আলীর ছেলে মো. নাঈম হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, এসআই মো. রফিকুল ইসলাম ও এসআই মো. জালাল উদ্দিন। অভিযানে তাঁদের সঙ্গে পুলিশের একটি দল ছিল।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে আটক পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার দুপুরে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও এর বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...