...
শিরোনাম
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার ⁜ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা ⁜ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪ ⁜ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি ⁜ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:21 AM

...
নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা News Image

জাহিদ পাটোয়ারী
চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি করা ফল। ফলে কুমিল্লার বাজারে বিদেশি ফলের বদলে তুলনামূলক কম দামের দেশি ফলে ঝুঁকছেন ক্রেতারা। আপেল, মালটা, আঙুর, আনার, নাশপাতি, কমলা, রামবুটান ও এভোকাডোর মতো বিদেশি ফলের বিপরীতে তরমুজ, সাম্মাম, পেঁপে, ড্রাগন, পেয়ারা, আম, জাম্বুরা, বরই, আমড়া ও আখসহ বিভিন্ন দেশি ফল কিনছেন তারা।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার খুচরা ফলের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ফলের সরবরাহ কমে যাওয়ায় আগের তুলনায় কিছুটা দাম বেড়েছে। অন্যদিকে তুলনামূলক কম দামের কারণে দেশি ফলের বিক্রি বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহে বিভিন্ন দেশি ফলের দামও কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আপেল বিক্রি হচ্ছে কেজি ৩৬০ টাকা, সবুজ আপেল ৩৮০ টাকা এবং চায়না আপেল ৩০০ টাকা দরে। এক সপ্তাহ আগে কুমিল্লার বাজারে আপেল বিক্রি হয়েছে ২৯০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। এছাড়া মালটা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। এ ফলের দামও কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। আঙুরের দাম অপরিবর্তিত রয়েছে। লাল আঙুর আকারভেদে ৪২০ থেকে ৪৫০ টাকা এবং সবুজ আঙুর ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কমলার দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ৩৮০ টাকা হয়েছে। আনার বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪৫০ টাকা কেজি। নাশপাতির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ৩৫০ টাকা। রামবুটান ও কাটলিচু বিক্রি হচ্ছে কেজি ১ হাজার ৪০০ টাকা দরে। এভোকাডোর দাম কেজি ১ হাজার ৬০০ টাকা। খেজুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে

অন্যদিকে দেশি কলা বিক্রি হচ্ছে ডজন ৬০ থেকে ১০০ টাকা। পাকা পেঁপে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ফলের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। ড্রাগনের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে হয়েছে ২০০ থেকে ২২০ টাকা। আকারভেদে ডাব বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২২০ টাকা পিস।

পেয়ারার দাম কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ১০০ টাকা। আমড়ার দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। কাটিমন আমের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। এছাড়া সাম্মাম বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকা। জাম্বুরা ৩০ থেকে ৫০ টাকা পিস। পেয়ারা ফল ও টক বরই বিক্রি হচ্ছে কেজি ৫৫০ টাকা দরে। বড় আখ ১০০ থেকে ১৫০ টাকা লাঠি এবং আনারস ৮০ থেকে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে।

কুমিল্লা নগরীর ফল বিক্রেতা কান্দিরপাড় এলাকার ফারুক এন্টারপ্রাইজের আব্দুল কাদের বলেন, গত ১৫ বছর ধরে এই এলাকায় ফল বিক্রি করি। বর্তমান সময়ের মতো কখনো ফল বিক্রিতে ভাটা পড়েনি। আগে ফলের দাম বেশি হলেও বেচা-বিক্রি ছিল। বর্তমানে দাম কিছুটা বৃদ্ধি সত্য, তবে বিক্রি নাই বললেই চলে। গত ২ ঘণ্টা এক কেজি ফলও বিক্রি করতে পারিনি।

তিনি আরও বলেন, যারা দেশি ফল বিক্রি করছেন, তারা আমাদের থেকে ভালো আছেন। কারণ দেশে ফলের দাম বিদেশি ফলের তুলনাই কম।

লাকসাম রোডের ফল বিক্রেতা মো. মনু মিয়া বলেন, ফল ব্যবসায় বিক্রি হলে লাভ, না হয় লোকসান গুনতে হয়। বর্তমানে ফল বিক্রি কম হচ্ছে। তবে কি কারণে বিক্রি কমেছে বুঝতে পারছি না। আমার ধারণা, মানুষের কাছে টাকা নেই, হয়ত এই কারণে বিক্রি কমেছে।

আব্দুল হাই নামে এক ক্রেতা বলেন, ফলের বাজারে দেখছি অস্থিরতা। এক দোকান থেকে অন্য দোকানে একটি ফলের দাম অন্তত ৩০-৭০ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে। বাজার মনিটরিং না থাকার কারণে এমনটাই হচ্ছে বলে আমি মনে করি।

জান্নতুল মাওয়া নামে এক নারী ক্রেতা বলেন, অসুস্থ এক সহকর্মীর জন্য ডালিম ও আপেল কিনেছি। রোগীর জন্য এসব ফল উপকারী হলেও দাম অনেক বেশি। বর্তমান সময়ে এসব ফল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সরকারের উচিত এ বিষয়ে নজর দেওয়া।

মো. কামাল উদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, গত দুই বছর ধরে বিভিন্ন বাজার ঘুরে দেশি ফল সংগ্রহ করে কুমিল্লা নগরীতে বিক্রি করছি। প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ হাজার টাকার ফল বিক্রি করি। এতে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ব্যবসা হয়। দেশি ফলে মানুষের আকর্ষণ বেশি।

বাজার নিয়ন্ত্রণের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ফল কিনতে গিয়ে কোনো ভোক্তা প্রতারিত হলে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। প্রমাণ পাওয়া গেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত নিজ উদ্যোগে বাজার মনিটরিং করি। নগরীর ব্যবসায়ীদের বলা হয়েছে, মূল্য তালিকা না থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...

চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...

দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...

নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...

আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...

নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু

সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার
➤ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা
➤ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪
➤ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি
➤ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir