প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:32 AM
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়া
কুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ, অপমৃত্যু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বেড়েছে। তবে দস্যুতা, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মামলা কমেছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ এবং সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানবিষয়ক যৌথ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের বিশেষ অভিযানে একটি দেশি বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি শর্টগান, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, একটি রেঞ্জ ও দুই রাউন্ড গুলি এবং চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার সভায় সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াসহ বিজিবি, র্যাব ও আনসারের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্যপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
সভায় জেলা, উপজেলা এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অপরাধ, চুরি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আক্তার মাদক নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে এবং চুরি-ডাকাতি ও মাদক সেবন নিষিদ্ধ। ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...
রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌ...
আয়েশা আক্তারবাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক...