...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:35 AM

...
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল News Image

এমরান হোসেন বাপ্পি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনে পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্ম-পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে। হাজার হাজার লাশের উপর টিকে থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গত বছরের এ দিনে বিদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করেছে অন্যায়ের সাথে জামায়াত কখনো আপোষ করেনা। আজকের এ গণমিছিলে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোন সন্দেহ নেই। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে লাকসাম রোডের মাথায় গিয়ে সমাপ্ত হয়।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জুলাই শহীদ মো: জামশেদুর রহমান মিয়াজী ও মাওলানা শাখাওয়াত হোসেন শাহাদাত এর কবর জিয়ারত, দোয়া-মুনাজাত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এবং উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলার সাবেক আমীর মো. আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, উজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল মান্নান, সাংবাদিক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো: মোজাম্মেল হোসেন, উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি মো. নাসিম মিয়াজী, পৌর ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হোসাইন সহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের খোঁজ খবর নেয়া হয়। মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত জিয়ারত ও মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সহ চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর উত্তরায় ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নিহত হন চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাওলানা মো. শাখাওয়াত হোসেন শাহাদাত। এছাড়াও একই দিন চৌদ্দগ্রাম থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মিয়াজী বাড়ীর ছাত্রশিবির কর্মী মো: জামশেদুর রহমান মিয়াজী। অভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir