প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:38 AM
মুরাদনগরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বৃষ্টিতে ভিজে বিভিন্ন দলের মিছিল
বেলাল উদ্দিন আহাম্মদ
৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বৃষ্টিতে ভিজে পৃথক পৃথক মিছিল করেছে বিএনপি, জামায়াত ও ইসলামি আন্দোলন। মঙ্গলবার বিকাল ৫টায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনায় বিজয় মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মিছিলটি বিএনপির কার্যালয় হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমূখ।
এর আগে বিকাল ৪টায় জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। মিছিলটি উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির ও কেন্দীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আবদুল মতিন, মুরাদনগর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়া প্রমুখ।
অপরদিকে বিকাল সাড়ে ৫টায় গণমিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সহ সভাপতি মোঃ হোসেন মোল্লা, জয়েন্ট সেক্টটারি শেখ সাইফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি এম এম শোয়াইব হোসেন, সেক্রেটারি মোঃ ফকরুল ইসলাম মারজান প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...