...
শিরোনাম
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের ⁜ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ⁜ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ⁜ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত ⁜ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর ⁜ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ⁜ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত ⁜ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ⁜ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ⁜ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ ⁜ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 10:13 AM

...
মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬ News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুবদলের নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী (৭০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: জিয়াউর রহমান (৩৫), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (৩৭), কোরবানপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন (৩৮), দানু মিয়ার ছেলে আল আমিন (৪৮) ও শাহ জাহানের ছেলে রুবেল (২৮)।
স্থানীয় সূত্র জানায়, কোরবানপুর গ্রামের ৩ ও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানা থেকে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান ও রেজাউল করিমকে মারধরের অভিযোগ ওঠে ৩নং ওয়ার্ডের লোকজনের বিরুদ্ধে।
এর জের ধরে শনিবার সকালে জিয়াউর রহমান ও রেজাউল করিমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কোরবানপুরের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে হামলা চালায়। এ সময় আমির হোসেনের মুখে দা দিয়ে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ইউপি সদস্য ওমর আলী ও আল আমিনকেও মারধর করা হয়। এ সময় হামলা করতে আসা রুবেল নামের এক যুবকও আহত হয়।
পরে ৩নং ওয়ার্ডের লোকজন পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা সরে যায়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে হামলার কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ৩নং ওয়ার্ডের বাসিন্দা রনি অভিযোগ করেন, জিয়াউর রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার সন্ধ্যায় মাদক বিক্রির সময় স্থানীয় মাদকবিরোধী সংগঠনের লোকজন তাকে ও রেজাউল করিমকে মারধর করেন। এ সময় ৩নং ওয়ার্ডের দুই যুবক উপস্থিত থাকায় শনিবার সকালে জিয়াউর রহমান ও রেজাউল করিমের পক্ষের লোকজন হামলা চালায় বলে দাবি করেন তিনি। হামলায় বাড়িঘর ও দোকানপাট থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগও করেন রনি।
অন্যদিকে, জিয়াউর রহমান তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে রেজাউল করিমকে সঙ্গে নিয়ে থানায় যাওয়ার পথে ৩নং ওয়ার্ডের কয়েকজন উসকানিমূলক কথাবার্তা বলেন। রাতে থানার কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য আগামী মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর মধ্যেই আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...

নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...

চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম  তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...

এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...

কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...

চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে  অভিযোগ
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...

ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার  কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...

২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...

এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
➤ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের
➤ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
➤ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
➤ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
➤ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর
➤ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
➤ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত
➤ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
➤ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
➤ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
➤ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir