প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Sep 2025, 11:50 AM
নগরীর রামনগরে মা-মেয়েকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার সদর দক্ষিণে ঘরের মধ্যে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কপোরেশনের ২১ নং ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে শিল্পী আক্তার (৪০)। আটকরা হলেন, নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তার অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিক বার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালোও শাহিনের স্ত্রী লাকীর অশ্রাব্য আচরণে কেউ এগিয়ে এসেনি।
নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকেন। দীর্ঘ দিন ধরে আমার ভাই শাহিন ও তার স্ত্রী লাকী তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। গতকাল শনিবারও আমার মা-বোনকে শাহিন ও তার স্ত্রী মারধর করেছে। সম্পত্তির লোভে আজ তারা স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবি করছি।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সন্দেহজন ভাবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতদের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...