প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2025, 12:40 AM
মনিরুল সাক্কুর বিশাল শোডাউন
অশোক বড়ুয়া
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো: মনিরুল হক সাক্কুর আহ্বানে নানুয়ার দিঘির পাড়ে আয়োজিত মহাসমাবেশে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। সমাবেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মনিরুল হক সাক্কু ও অন্যান্য নেতৃবৃন্দ। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে মনিরুল সাক্কু র্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। সমাবেশ শেষে নানুয়ার দিঘির পাড় থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোয়ালপট্টি, ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড় টাউন হল, নিউ মার্কেট, জেলা স্কুল রোড, মোগলটুলি, বজ্রপুর এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নানুয়ার দিঘির পাড়ে এসে শেষ হয়। প্রখর রোদের মধ্যেও সকাল থেকে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সমর্থক নারী-পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক ভিপি বাবুল মিয়া, সাবেক জিএস মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজহার হোসেন বাপ্পি, ছাত্রনেতা কাজী আবেদ কবীর, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ মিয়া ও রাজ্জাক মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান ভোলা, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সাবেক সভাপতি হাসান ছাত্রনেতা কবির হোসেন মজুমদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, ছাত্রদল নেতা আসিফ ইকবাল ফারিয়াল, সোহানুর রহমান ইয়াসিন, জাকির হোসেন, আখতার হোসেন মোল্লা, যুবদল নেতা নবী নেওয়াজ, কোতোয়ালি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাস্টার, হারুন মিয়া মেম্বার, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ছাত্রনেতা মিজানুর রহমান আজাদ মহিন ও আয়ুব সহ মহানগর যুবদল ও ছাত্রদলের বহু নেতা-কর্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...