প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:04 AM
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ রানা ভূঁইয়া।
তিনি ১৯৯১ সালে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষাজীবনে তিনি ইইঅ (ঐড়হড়ঁৎং) ও গইঅ (অপপড়ঁহঃরহম) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ঈঅ (চৎড়ভবংংরড়হধষ খবাবষ) পর্যায়ের শিক্ষার্থী এবং একজন ওহপড়সব ঞধী চৎধপঃরঃরড়হবৎ (ওঞচ) হিসেবে পেশাগত কার্যক্রম পরিচালনা করছেন। পেশাগত জীবনে কর, হিসাববিজ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা, কর ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। গত ৪ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ মাসুদ রানা ভূঁইয়া জানান, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি স্মার্ট ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অপরাধমুক্ত, সুখী, সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের বিকাশকে অগ্রাধিকার দিতে চান তিনি। ইউনিয়নের কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষা সহায়তার ব্যবস্থা করা।
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা। এ লক্ষ্যে গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে আধুনিক ও দৃষ্টিনন্দন খেলার মাঠ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ার কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।
এ ছাড়া কৃষিকাজের সুবিধা ও জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় স্থানে ছোট-বড় কালভার্ট ও সেতু নির্মাণ এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও সড়কের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও রাহাজানিমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে তিনি অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। সবার অংশগ্রহণে স্মার্ট পীরযাত্রাপুর গড়ার প্রত্যয় মোঃ মাসুদ রানা ভূঁইয়া বলেন, ুআমি এমন একটি পীরযাত্রাপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং পুরো ইউনিয়নের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করা।পরিশেষে তিনি দলমত, ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...