প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2026, 9:06 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ১০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহসংলগ্ন মোরশেদ মিয়ার বাড়ির উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালান। এ সময় চার কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার কুলসুম (৪২) ও রোকসানা (৩২) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রাহ্মণপাড়া-বেজুড়া সড়কের দীর্ঘভূমি এলাকায় উজ্জল মিয়ার গ্যারেজসংলগ্ন বজলু মিয়ার বাড়ির সামনে অভিযান চালান। এ সময় ১০ বোতল স্কাফ সিরাপসহ মো. মোরশেদ আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মনির হোসেন (২৬) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার মাধবপুর (পুকুরপাড়) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...