প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:07 AM
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
নিজস্ব প্রতিবেদক
অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক ব্রত নিয়ে আবারও পাশে দাঁড়িয়েছে কুমিল্লার সুপরিচিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’। কলেজ ভর্তির ফি ও আনুষঙ্গিক খরচ জোগানোর পর এবার একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সম্পূর্ণ সেটের বই বিতরণ করেছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর চর্থা নবাব বাড়ি চৌমুহনীতে অবস্থিত কুমিল্লা বিজ্ঞান কলেজের শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।
জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালীন আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি, আনুষঙ্গিক খরচ এবং প্রয়োজনীয় বই বিতরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মানবিক সহায়তার আওতায় কুমিল্লা বিজ্ঞান কলেজের পাঁচজন এবং লালমাই সরকারি কলেজের একজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ ও শিক্ষা উপকরণ লাভ করেন।
গতকাল বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজ গভর্নিং বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম টিপু, কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান, আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহিদ হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাদিক হোসেন মামুন।
কুমিল্লা বিজ্ঞান কলেজের পরিচালক ও অধ্যক্ষ বলেন, অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া সমাজের জন্য একটি বড় ক্ষতি। আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এই সহায়তা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার দেশের বাইরে থাকায় অডিও বার্তায় বলেন, কেবল কুমিল্লা নগরীতেই নয়, সংগঠনের এই শিক্ষাবৃত্তি ও মানবিক কার্যক্রমের পরিধি দিন দিন আরও বাড়ছে। বর্তমানে কুমিল্লার বুড়িচং এলাকার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝেও নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন। দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর স্বপ্ন পূরণে আগামীতেও শিক্ষার আলো ছড়াতে এই পথচলা অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...