প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 10:17 AM
আগেই কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র দরকার ছিল- ভিসি ড. আমানুল্লাহ
সজিব মাহমুদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র আরো আগেই প্রতিষ্ঠা করা উচিত ছিল।” তিনি বলেন, এখন থেকে কুমিল্লা অঞ্চলের মানুষকে আর চট্টগ্রাম কিংবা গাজীপুরে ছুটতে হবে না। কাগজপত্র সংগ্রহ, পরীক্ষা খাতা জমা কিংবা ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক কাজে আর ভোগান্তি পোহাতে হবে না। কুমিল্লাতেই সব কার্যক্রম সম্পন্ন করা যাবে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় আনুষ্ঠানিকভাবে কেন্দ্র উদ্বোধন করা হয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, কুমিল্লা অঞ্চল হাজার বছরের সংস্কৃতির ধারক। বাংলাদেশের অস্তিত্বের সাথে কুমিল্লার সংস্কৃতি, ইতিহাস, খাবার ও মিষ্টান্ন নিবিড়ভাবে জড়িত। তিনি আরো বলেন, “কুমিল্লার মানুষের পরিশ্রম ও মেধা আন্তর্জাতিক পরিসরে গর্বের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে কুমিল্লার ছেলেমেয়েরা চমৎকার পারফর্ম করছে। যারা পরিশ্রম করে তারা অবশ্যই সফল হয়।”
তিনি জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব স্থাপন করা হবে। যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষা শেখানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামছুল ইসলাম। এছাড়া বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...