প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2026, 8:17 AM
কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
গত ৮ ই নভেম্বর২০২৬। ৫৫ তম জাতীয় সমবায় দিবস। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমিল্লায় সমবায়ীরা দিবসটি পালন করেছে। কুমিল্লা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে দিবসটি উপলক্ষে সমবায় মেলা রেলি ও আলোচনা সভার আয়োজন করে। সমবায় মেলাতে কুমিল্লার বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানদের উৎপাদিত পণ্য ও নানান প্রদর্শনী স্টল স্থাপন করে। কুমিল্লা সমবায় দিবসের অনুষ্ঠানে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে সমবায়ীদের নিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায়ের দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী আলী আশরাফ ,মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট আখতার হোসাইন,বিশিষ্ট সমবায়ী মোঃ শাহজাহান সিরাজ, বিশিষ্ট সমবায়ী সিরাজুল হক সহ আরো অনেকে ।। অনুষ্ঠান উপস্থাপনা করেন আব্দুস সাত্তার। সমবায় মেলাতে কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড এর সমবায়ী কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...