প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2026, 8:18 AM
বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় আলমপুর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক ব্যক্তিত্ব অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। এলাকার ২২টি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
সম্প্রতি আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় ৬ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি মাহবুবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মু. ফারুক, শাকিল, সায়েম, রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা বিতরণের সময় একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারে বসে অধ্যাপক মামুনের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করতে দেখা যায়। এ উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়।
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন, তাহলে আমার আদর্শ সদর উপজেলায় কোনো অসহায় মানুষ অভাব-অনটনে পড়ে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘জীবনের সবটুকু সময় মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি। বাকি জীবনটাও সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাটিয়ে দিতে চাই।’ আমার পাশে থাকলে
আদর্শ সদর উপজেলা কে নতুন করে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ।
স্থানীয়দের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...