প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2026, 10:16 AM
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি ভারতীয় অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট ও শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের নাজমা বেগম (৩৬), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মো. ওয়াসিম (৪৫) এবং একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মো. আবু তাহের ওরফে ফারুক (৪২)। নাজমা বেগম ওই গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী ও মো. ফজলুল হক ফজলুর মেয়ে। ওয়াসিম নাগাইশ গ্রামের মো. আবদুল ছামাদের ছেলে। আবু তাহের মৃত আবদুল মতিনের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে। ধান্যদৌল কাজী মার্কেটের পূর্ব পাশে হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন । একই দিন উত্তর শশীদল এলাকায় পায়ে চলার কাঁচা রাস্তার ওপর থেকে ৮ কেজি গাঁজাসহ আবু তাহের ওরফে ফারুককে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রূপম কুমার সরকার।
অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান ও নূরে আলম আহসান সহযোগিতা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...