প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2026, 10:06 AM
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায়
মো. আনোয়ারুল ইসলাম।।
রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আবদুল ওয়াদুদ মিয়াকে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে জানাজার আগে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
মরহুম আবদুল ওয়াদুদ মিয়া (৭৪) উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়া সরকার বাড়ির বাসিন্দা ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৫ নভেম্বর) জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই বীর সন্তানকে সম্মাননা জানান এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশের সদস্যরা সশস্ত্র সালামের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।
পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একজন বীর মুক্তিযোদ্ধার বিদায়ে অনন্তপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে...