প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2026, 10:18 AM
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে নির্মাণে নির্মাণে দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সাতানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। উপজেলার সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ইউনিয়নের মধ্যবর্তীস্থান বারকাউনিয়া বাজার ও কাঠালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন দানকৃত ৫৭ শতাংশজমিতে নির্মাণের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফজলু ও মো. ফজলুল হক, সামছুল হক মাস্টার, সাতানী ইউপি সদস্য হক সাহেব ও খুকি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন শিকদার, সাতানী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আনোয়ারুল হক, সাতানী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যক্তি রোকন উদ্দিন সরকার ও স্বেচ্ছাসেবক বশির আহমেদ প্রমূখ। সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন শিকদার জানান, প্রস্তাবিত তিনটি স্থানের মধ্যে সাতানী ও কৃষ্ণপুর ইউনিয়ন সীমান্তবর্তী গ্রাম। তবে ইউনিয়নের ভৌগোলিক সীমানা হিসাবে বারকাউনিয়া বাজার হলো মধ্যবর্তীস্থান। এখানে কাঠালিয়া উচ্চ বিদ্যালয় আছে। আমাদের দাবি যেন নবনির্মিত কমপ্লেক্স ভবনটি হয়। এতে সকলের সুবিধা হবে।উল্লেখ্য, উপজেলার সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স নির্মাণের জন্য ঔ ইউনিয়নের সাতানী গ্রাম সংলগ্ন, কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন ও বারকাউনিয়ান বাজার সংলগ্ন স্থানের প্রস্তাব পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...