প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2026, 10:03 AM
পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
নিজেস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নে এক সুবিশাল ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রার্থী আবু সাদেক সিদ্দিকী হিমেল।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আটিটি বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ছিলোনিয়া, মাতাইনকোট, দুর্লভপুর, উজালিয়া, আলীশ্বর ও শানিচোঁ হয়ে হরিশ্চর চৌরাস্তায় গিয়ে সমাপ্ত হয়। সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাকসুদুর রহমান, ফারুক আহমেদ বাবুল, ফারুক হোসেন, তাওহীদুল ইসলাম, আবদুল মান্নান, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম মিশন, মো. মামুন ও শামীমসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ ব...
মো. আনোয়ারুল ইসলাম।।রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে কুমিল্লার ব...