প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 8:32 AM
ব্রাহ্মণপাড়ায় সোনাকান্দা দরবারের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর হযরত মাওলানা মাহমুদুর রহমানের আগমন উপলক্ষে বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহর কেন্দ্রীয় আমীর এবং ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমানের শুভাগমন উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ হুমায়ুন কবির (রুকু) ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ময়নালে হোসেন।
মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গনি সালেহী। এ ছাড়া দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম মাহফিলে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন।
এ সময় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সোনাকান্দা দরবার শরীফের পীর হযরত মাওলানা মাহমুদুর রহমান। তাঁর আলোচনায় ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা এবং নৈতিকতা ও আদর্শের চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
মাহফিলের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সোনাকান্দা দরবার শরীফের খাদেম মো. আমিরুল ইসলামসহ দরবারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...