প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 8:34 AM
কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
নতুন দিনের অঙ্গীকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সহচর দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপ কমিটির সভাপতি প্রফেসর মোসাম্মৎ আমেনা বেগম, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা
আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: ফখরুল ইসলাম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও গার্ল ইন রোভার স্কাউট লিডার ছামিয়া নুছরাত জাহান।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ আমেনা বেগম বলেন,
রোভার স্কাউটিং আমাদের শেখায়—নিজেকে গড়ো, অন্যকে সাহায্য করো এবং
সমাজকে সুন্দর করো। একজন সত্যিকারের রোভার কখনো শুধু নিজের স্বার্থ নিয়ে
ভাবে না; সে সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, দীক্ষা শুধু একটি
আনুষ্ঠানিকতা নয়; এটি একজন রোভার স্কাউটের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও
নেতৃত্বের পথে আনুষ্ঠানিক অঙ্গীকার। আজ যারা দীক্ষা গ্রহণ করছো, তোমরা শুধু
কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোভার স্কাউটের সদস্য হচ্ছো না, বরং মানবসেবা ও
দেশ গঠনের এক মহান অভিযাত্রায় নিজেদের যুক্ত করেছ। সহচর দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো: বোরহান উদ্দিন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিননেয়ামাসহ গার্ল ইন রোভারবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...