প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 8:46 AM
কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
কুমিল্লায় হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা ১৪ বছর আগের একটি মামলায় মো. কামারুজ্জামান নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) কুমিল্লার যুগ্ম দায়রা জজ আদালত-১-এর বিচারক ঝুনু সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুন নাঙ্গলকোট থানায় দায়ের করা ৭ নম্বর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩০৭, ৩১৫ ও ৩৪ ধারায় তদন্ত ও বিচারিক কার্যক্রমের আওতায় আসে। মামলাটির সি.আর. নম্বর ৮১৮/১২ এবং দায়রা মামলা নম্বর ১২৮৯/১২।
মামলার আসামি মো. কামারুজ্জামান (২৫), পিতা মো. হানিফুজ্জামান, সাং পিপড্ডা, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা—পূর্বে জামিনে ছিলেন। সোমবার তিনি আইনজীবীর উপস্থিতিতে আদালতে হাজির হন। পরে সাক্ষ্য-শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের সাজা পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, উভয় সাজা যোগপদভাবে চলবে। একই সঙ্গে এ দণ্ডের আগে আসামি যে মেয়াদ কারাবাস করেছেন, তা প্রদত্ত সাজা থেকে বিয়োজন করা হবে।
রায় ঘোষণার পর আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে দায়ের হওয়া মামলাটির রায় ঘোষণা করা হয় ২০২৬ সালের ১৬ নভেম্বর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...