প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 9:54 AM
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬-এ নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক।এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা. ফজলুল হক লিটন এবং মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন অধ্যাপক মুনমুন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরে তাঁর মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, চিকিৎসকদের অধিকার এবং জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে ডা. মুজিবুর রহমানের এ দায়িত্বপ্রাপ্তিকে কুমিল্লা অঞ্চলের চিকিৎসকদের জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি কুমিল্লা অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...