প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 9:57 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধারসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বোতল ভারতীয় বিয়ার ও এক বোতল হুইস্কি। বাকি ছয়জন চোরাকারবারি ও চুরির মামলার আসামি। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাঁশতলী দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান চালান থানার এসআই মো. শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার ও এএসআই নুর-আল আহসান। এ সময় স্থানীয় বাসিন্দা আইয়ুব আলীর বসতঘরের উত্তর পাশে বাথরুমের সেপটিক ট্যাংকের ম্যানহোলের সামনে থেকে ১২টি কাঁচের বোতল ও তিনটি টিনের বোতল ভারতীয় বিয়ার এবং একটি বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় টিটু মিয়া (৩০) ও শরিফ মিয়া ওরফে শরীফ (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মো. মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে চোরাকারবারি মামলার তদন্তে পাওয়া তিন আসামিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন শশীদল ইউনিয়নের গঙ্গানগর পূর্বপাড়ার সাইফুল ইসলাম ওরফে জীবন (২৬), রামচন্দ্রপুর দুর্গাপুরের খোকন মিয়া (৪৬) এবং নারায়ণপুর দক্ষিণপাড়ার আপন (২৬)।
এ ছাড়া এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুরির মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা এলাকার মিজান মিয়া (৩২) এবং সাহেবাবাদ ইউনিয়নের কামরুল হাসান (৩৫) ও এনামুল হক (৩০)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...