প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2025, 10:35 PM
কর্ম দক্ষতার মূল্যায়নে সম্মাননা পেয়েছেন কুমিল্লার ১০ মাঠ কর্মী
নিজস্ব প্রতিবেদক
কর্ম দক্ষতার মূল্যায়নে সম্মাননা পেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার ১০জন মাঠ কর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা। বৃহস্পতিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার মিলনায়তনে জেলায় প্রথমবারের মতো এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা পেয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,সাহিদা খাতুন,মো. ফারুক আহাম্মদ ভুঁঞা,মোসাম্মদ আমেনা খাতুন,মোহাম্মদ ওমর ফারুক,মোসা.সুলতানা ইয়াসমিন,নাঈমা হক আঁখি,মোসাম্মদ ফারহানা আক্তার,মরিয়মের নেছা ও মো. কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. এহতেসাম রাসুলে হায়দার, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আল মামুন রাসেল ও কৃষি প্রকৌশলী বদরুজ্জামান মুসলিমী। বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায় ও চান্দিনা উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম প্রমুখ। উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,সাহিদা খাতুন ও মো. ফারুক আহাম্মদ ভুঁঞা বলেন, সম্মাননা পেয়ে আমরা আনন্দিত। এই মূল্যায়ন আমাদের কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...