প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2025, 11:50 AM
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় অর্ধকোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন
ফারুক আজম
কুমিল্লার ১১ টি সংসদীয় আসনের খসরা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ১৪৬৯ টি কেন্দ্রে ৯৪০৯ কক্ষে ৪৯,১৩,৭৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসরা কেন্দ্রের তালিকাতে কারো যদি কোন আপত্তি থাকে তাহলে আগামী ২৫ সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করার জন্য আহবান করা হয়েছে, আপত্তির আবেদন ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে ২০ অক্টোবর চুড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কুমিল্লা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার কুমিল্লা-১ আসনে ৪৩৩৪০৪ জন ভোটার ১৪৩ টি কেন্দ্রের মাধ্যমে ভোট প্রদান করবে।এছাড়া কুমিল্লা -২আসনে ৩,৭০,৪৫৮ জন ভোটার ১০৯ টি, কুমিল্লা -৩ আসনে ৪,৯৪,৮৪৪ জন ভোটার ১৫৭ টি,কুমিল্লা -৪ আসনে ৪০৬১২৩ জন ভোটার ১১৪ টি,কুমিল্লা -৫ আসনে ৪৭০৯২২ জন ভোটার ১৪১ টি,কুমিল্লা -৬ আসনে ৬৩২৫৪৯ জন ভোটার ১৯৫ টি, কুমিল্লা -৭ আসনে ৩২৮৪২৩ জন ভোটার ১০৫ টি,কুমিল্লা -৮ আসনে ৩৭৭৩২২ জন ভোটার ১০৪ টি,কুমিল্লা -৯ আসনে ৪৫৭১৭৫ জন ভোটার ১৩১ টি,কুমিল্লা -১০ আসনে ৫২৮৬৭০ জন ভোটার ১৪৪ টি ও কুমিল্লা -১১ আসনে ৪১৬৭৯৬ জন ভোটার ১২৬ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।এর মধ্যে ৩১ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এ বিষয়ে কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লার ১১ টি সংসদীয় আসনের খসরা কেন্দ্র তালিকার বিরুদ্ধে কারো কোন আপত্তি থাকলে উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে ২৫ সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করার আহবান জানান হয়েছে। আবেদন যৌক্তিক হলে কেন্দ্র পরিবর্তন হতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...