প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2025, 10:53 AM
প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা-হাসনাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “তুমি কী চাও সেটাই আসল। যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা।”
শনিবার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পাওে, এগুলোও হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।
তিনি আরও বলেন, “আমরা যে যাই হই না কেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্য কিছু- অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।”
পবিত্র আল কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও জারিন আনান।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইয়াজ মাহমুদ ও সিন্ডিকেট সদস্য এবি রুপম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...