প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2025, 11:28 AM
কুবি শিক্ষার্থী ও মা হত্যা মামলা সুষ্ঠু তদন্তের দাবীতে বিক্ষোভ মিছিল
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার প্রতিবাদে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বর এলাকা থেকে কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার বোন কবরে, খুনি কেনো বাহিরেথ, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাইথ, ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাওথ, ‘হত্যাকারীর দুই গালে, জুতা মারো তালে তালেথ, ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দিবো নাথ, ‘তুমি কে আমি কে, সুমাইয়া সুমাইয়াথ, ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষে পেশ করা স্মারকলিপিতে বলা হয়েছে, প্রথমে পুলিশ জানিয়েছিল সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা কালে তাঁর মা ঘটনাটি দেখে ফেলায় হত্যাকারী প্রথমে মাকে এবং পরে সুমাইয়াকে হত্যা করে। তবে গতকাল গণমাধ্যম সূত্রে জানা যায়, কবিরাজ মোবারক প্রথমে সুমাইয়াকে ধর্ষণ করে পরে হত্যা করেছে, যা আগে জানানো হয়নি। এছাড়া হত্যাকা-ের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশে গড়িমসি করা হ”েছ বলেও অভিযোগ তোলা হয়।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়, দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালে মামলা রুজু করে হত্যাকারীর সর্বো”চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করতে হবে। অন্যথায় কুমিল্লা শহরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...