প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 10:39 AM
টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং সদর দক্ষিণের সুবর্ণপুর-বানীপুর-ঢুলিপাড়া-কালীবাজার সড়ক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এলজিইডি’র সড়কের কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কার্পেটিং কাজ তদারকিতে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলীর গাফিলতি ও স্বজনপ্রীতি থাকায় কাজে চরম অনিয়ম হচ্ছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী সুবর্ণপুর-বানীপুর-ঢুলিপাড়া-কালীবাজার সড়কে ৬৮ লাখ টাকা ব্যয়ে এলজিইডির ২৪'শ মিটার রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। এস রঞ্জন এন্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, যেসব অংশে কাজ শেষ হয়েছে সেসব স্থানে হাত দিয়ে টান দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। কার্পেটিং কাজ শেষ হতে না হতেই রাস্তা ভেঙে খানা-খন্দ তৈরি ও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। রাস্তাটি সংস্কারে মানসম্মত প্রাইমকোট, বিটুমিন ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, তাই হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং।
খোরশেদ আলম নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়ে আসছে। রাস্তার কার্পেটিংয়ে বিটুমিন ব্যবহার না করে কাজ করা হচ্ছে। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। ছোট ছেলেরা কার্পেটিং থেকে পাথর নিয়ে বক শিকার করে। এতেই প্রতিয়মান হয় যে কাজের মান কতটুকু ভালো হয়েছে।ঠিকাদার মোঃ হারুনুর রশিদ বলেন, আবহাওয়া ভালো থাকলেও কার্পেটিং বসতে দুইদিন সময় লাগে। এই অংশে কাজ করার পরপরই বৃষ্টি হওয়ায় কার্পেটিং ভালোভাবে বসেনি। রোদ উঠলে এগুলো ঠিক হয়ে যাবে। মান ঠিক রেখে কাজ করা হচ্ছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পাওয়ার পর সাইড ভিজিট করেছি। বৃষ্টির মধ্যে ঠিকাদারকে কার্পেটিং কাজ করতে নিষেধ করা হয়েছে। কাজে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...