প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 10:42 AM
বাড়ির পাশে যুবকের লাশ মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ
মাহফুজ নান্টু
কুমিল্লার মুরাদনগরে বাড়ীর পাশ থেকে মিনহাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ (৩০) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে। সোমবার দিবাগত রাতে নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোবমার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরেও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজি করে রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এ সময় স্থানীয়রা বাঙ্গরা বাজার থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সন্দেহ কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...