...
শিরোনাম
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜ কুমিল্লার লাকসামে ট্রেন লাইনচ্যুত লাইন মেরামত চললেও জানানো হয়নি চালককে ⁜ অচিরেই মাদক ও গ্যাং কালচারমুক্ত হবে মুরাদনগর- এসপি আনিসুজ্জামান ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে চার হেভিওয়েট প্রার্থী, ভোটার মাত্র ১২২, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ⁜ ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিযোগ ⁜ যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:05 AM

...
চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে ভরণ-পোষণ না দিয়ে নির্যাতনের অভিযোগ News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে ভরণ-পোষণ না দিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। স্বামীর কাছে সংসার খরচ চাইলেও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় গৃহবধূকে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম জোবেদা আক্তার। অভিযুক্ত স্বামী জাহিদ হাসান বিল্লাল উপজেলার মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। সে মহিচাইল গ্রামের উত্তর পাড়ার মরহুম মনিরুল হক মনু মিয়ার ছেলে।

রবিবার (১ জুন) বিকেলে চান্দিনা হাই স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে স্বামী বিল্লালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ভুক্তভোগী স্ত্রী। গৃহবধূ জোবেদা সাবেক মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর তৃতীয় স্ত্রী। এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর সাথে ডিভোর্স প্রাপ্ত ২ সন্তানের জননী জোবেদা আক্তারের বিয়ে হয়। মহিচাইল বাজারে জয়নাল মার্কেটের দ্বিতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করেন তারা। আগের সংসারের দুটি সন্তান ছিলো জোবেদার। বিয়ের পর তাদের ভরণ-পোষণের দায়িত্বও নিবেন- এমন প্রতিশ্রুতি দেয় জাহিদ হাসান বিল্লাল। কিন্তু বিয়ের পর কয়েক বছর  সংসার জীবন ভালো চললেও গত দুই বছর ধরে তাদেরকে ভরণ-পোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে ওই মেম্বার।

এদিকে, বিল্লাল মেম্বার তার তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রীর সাথে গ্রামের বাড়িতে অবৈধভাবে সংসার করছে বলে দাবি করেন তৃতীয় স্ত্রী জোবেদা। এবিষয়ে খবর নিতে গেলে তালাক প্রাপ্ত স্ত্রী ও তার ছোট ভাই জোবেদাকে শারিরীক ভাবে নির্যাতন করে প্রাণ নাশের হুমকি দেয়। 

তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে স্ত্রী জোবেদার নামীয় সম্পত্তি বিক্রি অথবা ব্যাংকে মর্টগেজ দিয়ে টাকা তুলে দিতে চাপ সৃষ্টি করেন তার স্বামী বিল্লাল। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার (৩০ মে) তাকে বেধরক মারধর করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় স্বামী বিল্লাল। এঘটনায় স্থানীয়ভাবে চেষ্টা করেও কোন বিচার পায়নি বলেও জানান জোবেদা।

এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ হাসান বিল্লাল জানান, আমার স্ত্রী জোবেদা আক্তার তার পূর্বের স্বামীর সাথে এখনও সম্পর্ক রাখে ও যোগাযোগ করে। এছাড়াও সে আরও একাধিক পুরুষের সাথে পরকীয়া করে। আমি বাঁধা দিলে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সে আমাকে মারধর পর্যন্ত করেছে। আমি মেম্বার হওয়ার কারণে কারো কাছে এসব কথা প্রকাশ করতে পারি না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর কিছু বলতে চাই না।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়

আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...

কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত

কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...

সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...

মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...

আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...

দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...

বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...

কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
➤ কুমিল্লার লাকসামে ট্রেন লাইনচ্যুত লাইন মেরামত চললেও জানানো হয়নি চালককে
➤ অচিরেই মাদক ও গ্যাং কালচারমুক্ত হবে মুরাদনগর- এসপি আনিসুজ্জামান
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে চার হেভিওয়েট প্রার্থী, ভোটার মাত্র ১২২, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
➤ ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ নাঙ্গলকোটে আদালতে বিচারাধীন বিরোধকৃত জমি দখলের পায়তারার অভিযোগ
➤ যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir