...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:15 AM

...
নিরাপদ ইন্টারনেট ব্যবহারে নিমসার স্কুলের শিক্ষার্থীদের অঙ্গীকার News Image

মো. জাকির হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। সকালে বিদ্যালয়টির হলরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার এবং সদস্য ইয়াছিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই বিভিন্ন অনলাইন আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই সঠিক দিকনির্দেশনা, অভিভাবকীয় তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। পরবর্তীতে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার শপথ গ্রহণ করে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৪ বছরে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট সচেতনতা বৃদ্ধি এবং গাছের চারা বিতরণ করে আসছে। এ পর্যন্ত তারা ১৮৯৮টি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করা। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়া প্রয়োজন।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir