...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:46 AM

...
চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ News Image
নিজস্ব প্রতিবেদক
চৌয়ারা বাজার এলাকার মহিলাদের দীর্ঘদিনের দাবী- বাজারে নামাজ ঘর, টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধন সহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ মে সোমবার সকালে চৌয়ারা বাজারের মধ্যমাঠে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে চৌয়ারা বাজার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ডাঃ সহিদুল হক চৌধুরী'র সভাপতিত্বে এবং অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরীর সঞ্চালনায় উক্ত সুধী সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল আমিন পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ।
বিশেষ অতিথি ছিলেন, কুসিক প্রকৌশলী মোঃ বসির উল্লাহ, বাখরাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, উপ মহাব্যবস্থাপক (সঞ্চালন) মোহাম্মদ শহিদুল আলম, উপ মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম, উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌ, মোস্তফা সাহিন সোহাগ প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন, চৌয়ারা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম মজুমদার,
বাখরাবাদ সিবিএ সেক্রেটারি খন্দকার আব্দুল মালেক।
অনুষ্ঠানে চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ, চৌয়ারা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয়, চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসাসহ চৌয়ারা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক, শিক্ষার্থী, বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
চৌয়ারা বালিকা বিদ্যালয়, চৌয়ারা এম,এম হাই স্কুল, চৌয়ারা ডিগ্রি মাদ্রাসা, চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত চৌয়ারা বাজারের মহিলাদের নামাজ ঘর, টয়লেট ও বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি মোঃ ইমাম উদ্দিন শেখ বলেন, আমরা জেনেছি আজকের চৌয়ারা বাজার উন্নয়নের নেপথ্যে বিরামহীন পরিশ্রমের মাধ্যমে যার সিংহভাগ অবদান রয়েছে তিনি হলেন, চৌয়ারা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সহিদুল হক চৌধুরী। আমরা তাঁর এমন দৃষ্টান্তের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি এই এলাকার একজন আলোকিত মানুষ হিসেবে ইতিপূর্বে যা যা উন্নয়নমুলক কাজ করেছে তা নিঃসন্দেহে মনে রাখবে এলাকাবাসী। আশা করি সকলের সহযোগিতা পেলে এ বাজারের অভুতপূর্ব উন্নয়ন, আধুনিকায়ন ও অগ্রগতি আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। চৌয়ারা বাজার উন্নয়নে বাখরাবাদ গ্যাস অফিসের পক্ষ থেকে তিনি সার্বিক সহায়তায় আশ্বাস দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ডাঃ সহিদুল হক চৌধুরী বলেন, আমি শুরু থেকেই ঐতিহ্যবাহী এই জরাজীর্ণ চৌয়ারা বাজার উন্নয়নের স্বপ্নকে বুকে ধারণ ও লালন করেছিলাম, কিন্তু বিগতদিনে ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু স্বার্থান্বেষী মহলের প্রতিবন্ধকতার কারণে সঠিকভাবে কাজ করতে পারিনি। ঐসময় উন্নয়ন কাজ করতে গিয়ে তাদের দ্বারা বাঁধগ্রস্থ ও ক্ষতিগ্রস্ত হই। পরবর্তীতে বাজারের ব্যবসায়ী ও সুশীলদের অনুরোধে পুনরায় আমি কাজ শুরু করি।
তাই আজকে এই চৌয়ারা বাজার উন্নয়নের এক রোল মডেল হিসেবে পরিচিত অর্জন করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আজকে চৌয়ারা বাজার আসা মহিলাদের প্রানের দাবী এবং দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের জন্য একটি নামাজঘর, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ করা। আজ তা সম্পন্ন করতে পেরে আমি কিছিটা হলেও স্বস্তিবোধ করছি। আমি মনে করি
এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আরো ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা চৌয়ারা বাজারকে ভবিষ্যতে একটি আধুনিক ও মডেল চৌয়ারা বাজারে পরিণত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি আগত আমন্ত্রিত সকল অতিথি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir