...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 9:07 AM

...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় News Image
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পিবিআই। 

তদন্ত সংস্থাটি জানায়, তনুর পোশাক থেকে নেওয়া ডিএনএ নমুনায় আগের তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও এক পুরুষের ডিএনএ মিলেছে। রোববার দিবাগত রাতে পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আগে তিনজনের শুক্রাণু পাওয়ার তথ্য ছিল। এখন ডিএনএ ল্যাব থেকে জানানো হয়েছে, আরও একজন পুরুষের রক্তের উপস্থিতি পাওয়া গেছে। এতে অজ্ঞাতনামা একজনের ডিএনএ প্রোফাইল রয়েছে।”

পিবিআই জানায়, গত ৬ এপ্রিল তিন সন্দেহভাজন—সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ ক্রস-ম্যাচের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে ২১ এপ্রিল কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় এবং তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ওইদিনই আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন ডিএনএ রিপোর্ট পাওয়ায় মামলায় অগ্রগতি হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও তদন্ত তদারকি করা হচ্ছে। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “এখন নতুন একজনের ডিএনএ পাওয়ায় সন্দেহভাজনদের সঙ্গে আরও তিনজনের ডিএনএ ম্যাচ করাতে হবে। সন্দেহের তালিকায় থাকা বাকিদের খোঁজ চলছে।”

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতর টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার হয়। পরদিন বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

প্রথমে থানা, ডিবি ও সিআইডি তদন্ত করলেও রহস্য উদঘাটন হয়নি। ২০১৭ সালে সিআইডি জানায়, তনুর পোশাক থেকে তিনজনের শুক্রাণু পাওয়া গেছে। ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন পরিদর্শক মো. তারিকুল ইসলাম।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir