...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:33 AM

...
ঘরের পাশে একাধিক খনি, তারপরও গ্যাস বঞ্চিত মুরাদনগরের মানুষ News Image

সুমন সরকার, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে ঘরের পাশের একাধিক খনি থেকে গ্যাস উত্তেলন হলেও আবাসিক খাতে জ্বালানী গ্যাস বঞ্চিত অধিকাংশ পরিবার। প্রাকৃতিক গ্যাসের নগরী মুরাদনগরকে বলা হলেও এসব গ্যাস ক্ষেত্রের গ্যাসের সুবিধা পায়নি হাজার হাজার পরিবার। সাধারন মানুষের দাবী মুরাদনগরের গ্যাস দিয়ে দেশের বৃহৎ শিল্প কারখানা ও আবাসিক খাতে হাজার হাজার পরিবার এর সুফল ভোগ করলে মুরাদনগরের মানুষ এর সুফল পাচ্ছে নামমাত্র। মুরাদনগরে আবাসিক খাতে গ্যাস সংযোগ ব্যবহার করছেন ১২হাজার গ্রাহক। যা মুরাদগরের শতকরা হিসেবের ১০% পরিবার প্রকৃতিক গ্যাস ব্যবহার করছেন।

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন, ৩০৮ টি গ্রামের মধ্যে মুরাদনগর সদরে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী চোখে পরার মত। তাছারা অন্য কয়েকটি ইউনিয়নে নামমাত্র কিছু পরিবার গ্যাস ব্যবহার করছেন।মুরাদনগর উপজেলার প্রায় লক্ষাধিক পরিবারের একমাত্র ভরসা মাটির চুলা, লাকড়ি, খড়, কাঠ ও গাছের শুকনো পাতা দিয়ে পরিবারের রান্নার কাজ চলছে। তাছাড়া উচ্চবিত্ত কোন কোন পরিবার আবার বাড়তি টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। গ্যাস না পাওয়ায় উপজেলা সদর সহ বিভিন্ন জায়গায় বহুতল ভবন মালিকরা রয়েছেণ বিপাকে। মুরাদনগরের গ্যাস দিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ভাড়ায় চলছে লাখ লাখ বাসা বাড়ি ও কল-কারখানা। কিন্তু ঘরের পাশে গ্যাসের খনি থাকলেও এ ঘরেই নেই গ্যাস। এ যেন বাতির নীচে অন্ধকার।জানা যায়, বলা হয়ে থাকে মুরাদনগর উপজেলা প্রকৃতিক গ্যাস এর উপর ভাসমান। কুমিল্লা জেলায় একমাত্র উপজেলা মুরাদনগর হতে প্রাকৃতিক গ্যাস উত্তেলিত হয়।

মুরাদনগর উপজেলায় অবিস্থিত বাখরাবাদ গ্যাস ফিল্ড, বাঙ্গরা গ্যাস ফিল্ড, শ্রীকাইল-৩ (মুকলিশপুর) গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন উত্তেলন করা হচ্ছে বিপুল পরিমান প্রাকৃতিক গ্যাস। বাখরাবাদ ফিল্ডের গ্যাস বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর মাধ্যমে সরবরাহ হচ্ছে। শ্রীকাইল-৩ (মকলিশপুর) ও বাঙ্গরা গ্যাস ফিল্ডের গ্যাস বাপেক্স এবং বেসরকারী কোম্পানী তাল্লো যৌথভাবে উত্তোলন ও সরবরাহ করছে। প্রথমে এ উপজেলায় ১৯৬৯ সালে তৎকালিন পাকিস্তান সরকার শেলওয়ে কোম্পানিকে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে এখানে মোট মজুদ গ্যাসের পরিমাণ ১.০৪৯ ট্রিলিয়ন ঘনফুট,(টিসিএফ)। ১৯৮৪ সালে বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। বাখরাবাদের কনডেনসেট ও গ্যাসের অনুপাত ০.৭০ এবং পানি ও গ্যাসের অনুপাত ১৩.৮৮ বিবিএল/মিলিয়ন ঘনফুট। এখানকার কন্ডেনসেটকে প্রক্রিয়াজাত করে পেট্রোল, ডিজেল, তৈরি করা হয়। এ ফিল্ড থেকে প্রায় প্রতিদিন ৩০-৩৫মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। তারপর শ্রীকাইল গ্যাস ফিল্ড আবিষ্কার হয়ে ২০১৩ সালের ২৯ মার্চ থেকে শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস । এই ফিল্ডে জাতীয় গ্রিডে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। ২০১২ সালে বাঙ্গরা মকলিশপুর গ্রামে আবিষ্কৃত গ্যাস ফিল্ড থেকে ৭মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, ২০১৪ সালে গ্যাস পাওয়ার দাবিতে ” আমাদের গ্যাস আমাদের অধিকার ” আন্দেলনের অংশ হিসাবে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন থেকে প্রায় লক্ষাধিক লোকের গন স্বাক্ষর গ্রহণ করা হয়েছিল। এবং এই গন স্বাক্ষর তৎকালীন প্রধান মন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়। আন্দোলনের প্রায় এক যুগ পার হতে চলছে তবুও এ উপজেলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন হয়নি। তবে দিন যতই গড়াচ্ছে প্রাকৃতিক সম্পদ গ্যাসের মজুদ ততই কমছে। আর মুরাদনগর বাসীর গ্যাস পাওয়া অনিশ্চয়তা’র শংঙ্কা যেন দিন দিন বাড়ছে।

বাখরাবাদ গ্যাস ফিল্ড কো: লি: অবস্থিত এলাকা জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদ মীর বলেন, শুধু জাহাপুর ইউনিয়নের মানুষের নয়, মুরাদনগর উপজেলার সর্ব-সাধারন মানুষের প্রানের দাবী এ উপজেলার ২২টি ইউনিয়নে আবাসিক খাতে গ্যাস সংযোগের। এ উপজেলায় উত্তেলিত প্রাকৃতিক গ্যাস রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাবহৃত হচ্ছে। তারপরও মুরাদনগরবাসী আবাসিক খাতে গ্যাস থেকে বঞ্চিত। সরকারের নিকট আমাদের প্রানের দাবী আমাদের এলাকায় উৎপাদিত গ্যাস আমাদের ব্যবহার করার জন্য যেন যথাযথ ব্যবস্থা গ্রহন করেন। বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানির ডিজিএম মোঃ আব্দুর রফিক প্রমাণিক বলেন, আমরা এখান থেকে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে যুক্ত করি। গ্যাস বিপণন বা সংযোগ দেওয়ার কাজ আমাদের নয়। যারা গ্যাস ডিস্ট্রিবিউশন করে তারা এ বিষয়ে আরো ভালো বলতে পারবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir