প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:37 AM
সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মাহবুবুল হক ভুঁইয়া নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত মাহবুবুল হক ভুঁইয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই উপজেলার দক্ষিণ শাকতুলির মৃত মফিজুর রহমানের ছেলে।
জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় রোববার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা গামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী স্কুল শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও অটো সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...