প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:30 AM
দেবিদ্বার সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সাউন্ড সিস্টেম উপহার দিলেন পূবালী ব্যাংক
মোঃ আক্তার হোসেন
দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিন দিনব্যাপী ‘ব্যাংকিং ডিজিটাল প্রোডাক্টস ক্যাম্পেইন’ এবং সিএসআর প্রকল্পের আওতায় কলেজের নির্মিত অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জন্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকার মূল্যের ডিজিটাল সাউন্ড সিস্টেম উপহার প্রদান করা হয়। সোমবার (১০ নভেম্বর) দুপুরে পূবালী ব্যাংক দেবিদ্বার শাখার আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের দেবিদ্বার শাখার সহকারী মহাব্যবস্থাপক ওয়ায়েছ মাসুম চৌধুরীর সভাপতিত্বে শাখার অফিসার মোঃ রিয়াজ উদ্দিন করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল হেড মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম এবং পূবালী ব্যাংকের এডিসি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সাইদ আহমেদ। এছাড়াও পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের এডিসি,
কোম্পানিগঞ্জ উপশাখার ব্যবস্থাপক, ব্যাংকের কর্মকর্তার কর্মচারীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পূবালী ব্যাংক সর্বদা আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা দেওয়ার
জন্য বদ্ধপরিকর। তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে পরিচিত করা এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং সম্পর্কে আরও সচেতন হবে এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে আগ্রহী হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...