প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:46 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করবো -ব্যারিস্টার মামুন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে গতকাল ২১ নভেম্বর কংশনগর বাজারে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ কুমিল্লা -৫( বুডিচং- ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সামাজিক অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) এলাকা সীমান্তবর্তী এলাকা বিধায় উঠতি বয়সের তরুণরা খুব সহজেই মাদকের সংস্পর্শে চলে যায়। এতে তারা মাদকাসক্ত হয়ে সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে পড়ে। দলীয় মনোনয়ন পেলে অত্র এলাকার জনগণ যদি আমাকে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সহায়তা করে তাহলে মাদকমুক্ত সমাজ গড়তে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন- গোমতীর পশ্চিমপাড়ের মোকাম, ময়নামতি, ভারেল্লা ( উ.) ও দক্ষিণ ইউনিয়ন জনগণের জন্য ইতোমধ্যে নিমসার এলাকায় জমি রেজিস্ট্রি করার অফিস খোলা হয়েছে। ভবিষ্যতে বুড়িচং থানার মত আরও একটি আলাদা থানা নদীর পশ্চিম পাড়ে স্থাপন করা হবে। এছাড়া, নিমসার জুনাব আলী কলেজ সহ বুুড়িচং সদরের এরশাদ ডিগ্রী কলেজের উন্নয়ন তথা জাতীয় করণ করার ব্যাপারে ভূমিকা রাখা হবে। অধিকন্তু , কংশনগর বাজার জামে মসজিদ ও এতিমখানার জন্য আরো সরকারী অনুদান প্রদানে ভূমিকা রাখা হবে। কংশনগর বাজার কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম লাভলুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ওমর ফারুক, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ খোরশেদ আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক নেতা মোঃ মফিজুল ইসলাম, মো. শাহ আলম,মো. আমির হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত করিম ভূঁইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া
দিদার, মোঃ নাসির উদ্দিন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, মো. হাসান, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম, মোঃ আলী, গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, তিনি গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোরপাই, নিমসার, ময়নামতি, দেবপুর, রামপুর ও কংশনগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাটামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট ও বিরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...