প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:53 AM
নির্বাচনী প্রচারণায় মগ্ন চান্দিনা উপজেলা বিএনপি
সোহেল রানা, চান্দিনা
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় মগ্ন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি।
ওই ধারাবাহিকতায় শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার মহিচাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বামুটিয়া গ্রামের পাড়া-মহল্লা, দোকান-পাট ঘুরে ভোটারদের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার জানান দিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।
গণসংযোগে ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর খাঁন, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তাক আহমেদ খাঁন, মহিচাইল ইউনিয়ন যুবদল সহ-সভাপতি আতিক মুন্সি, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান মজুমদার, মনিরুল হক প্রধান, উপজেলা শ্রমিকদল আহবায়ক আবুল খায়ের মৃধা, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, যুগ্ম আহবায়ক সোহেল তানভীর, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সী প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...