প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:55 AM
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের রয়েছে বীরত্বপূর্ণ অবদান কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে জিওসি
মাহফুজ নান্টু
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদান রয়েছে। এ জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার শিক্ষকসহ অসংখ্য বেসামরিক লোকজনকে হত্যা করে দখলদার বাহিনী। পরে তাদের গণ কবর দিয়েছে। সেসব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। শুক্রবার বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা এসব কথা বলেন।
এসময় মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা আরো বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর স্মরণে প্রতি বছর দেশজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
জিওসি নাজিম উদ দৌলা আরো বলেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ সব ক্ষেত্রেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে। দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। পরে বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিকুবেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...