প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:31 PM
বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা সুজন গ্রেফতার
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রবিউল হাসান প্রকাশ সুজন (৩৫)। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বুড়িচং থানাধীন আবিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন আবিদপুর গ্রামের বাসিন্দা। তার পিতা সিদ্দিকুর রহমান এবং মাতা মৃত আলেয়া বেগম।
অভিযানটি পরিচালনা করেন বুড়িচং থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক ও দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, সুজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বুড়িচং উপজেলায় নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...